ব্রেকিং

x

আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ১১:৫৯ পূর্বাহ্ণ

আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি অনুমোদন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দুই কমিটিতেই ১০১ জন করে সদস্যরা করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর এই দুই কমিটি অনুমোদন হলেও জেলা বিএনপির আহবায়ক এড. আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলামের স্বাক্ষরে অনুমোদিত এই কমিটি গতকাল সোমবার রাতে প্রকাশ করা হয়েছে।
১০১ সদস্য বিশিষ্ঠ আখাউড়া উপজেলা বিএনপির পুর্নাঙ্গ কমিটির সভাপতি হয়েছেন জয়নাল আবেদীন আব্দু, সাধারন সম্পাদক করা হয়েছে ডা: খোরশেদ আলম ভুইয়াকে। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কাউন্সিলর বাহার মিয়া, সাংগঠনিক সম্পাদক হয়েছেন হুমায়ুন কবির জীবন।


এদিকে ১০১ সদস্য বিশিষ্ঠ আখাউড়া পৌরসভা বিএনপির পুর্নাঙ্গ কমিটির সভাপতি করা হয়েছে মো: সেলিম ভুইয়াকে, সাধারন সম্পাদক হয়েছেন মো: আক্তার খান ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাজী জালাল মিয়া।
আখাউড়া উপজেলা বিএনপির নতুন কমিটিতে ১১ জন সহ-সভাপতি করা হয়েছে। পৌর কমিটিতে করা হয়েছে ১০জনকে সহ-সভাপতি।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!