ব্রেকিং

x

আখাউড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | ৭:০০ অপরাহ্ণ

আখাউড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে আজ রোববার বিকালে মেলার শুভ উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাম্মৎ তানিয়া তাবাসসুম।


মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো: বোরহান উদ্দিন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, মুক্তিযোদ্ধা বাহার মিয়া প্রমুখ। মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিরা মেলার স্টল গুলো ঘুরে দেখেন।
ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ)এর সহযোগীতায় তিনদিন ব্যাপী এই মেলায় এবার ১০টি স্টিল রয়েছে। স্টল গুলোতে বিভিন্ন জাতের ফসল প্রদর্শনসহ চাষাবাদের প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়া হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!