আখাউড়ায় মাদকসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া থানা পুলিশ উপজেলার বাইপাস সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৭টায় পুলিশের একটি দল আখাউড়া বাইপাস সড়কের খড়মপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১৫০ পিস ইয়াবাসহ মো: রাজু মিয়া (২০) ও মো: বজলু মিয়া (৩০) নামে দুইজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজুর বাড়ি উপজেলার খলাপাড়া গ্রামে এবং বজলুর বাড়ি পৌরসভার দেবগ্রাম দক্ষিণ পাড়ায়।
এদিকে পুলিশ আজ সকাল ৭টায় একই স্থানে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাজাসহ মো: শুভ (১৮) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শুভ উপজেলার আমোদাবাদ গ্রামে। গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ির বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী পুলিশ এই বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com