আখাউড়ায় এক হাজার পিস ইয়াবাসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ধরখার গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আখাউড়া থানা পুলিশ তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে। বিকালে এক বিজ্ঞপ্তিতে পুলিশ এই তথ্য জানায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার দুপুর সোয়া ১২টায় আখাউড়া থানা পুলিশ উপজেলার ধরখার-আখাউড়া সড়কের ধরখার গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এক হাজার পিস ইয়াবাসহ মো: আক্তার হোসেন (৩০), মো: রুবেল মিয়া (২৮) ও সাবিনা ইয়াছমিন সুমি (২৪) নামে তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়িদের বাড়ি উপজেলার কর্মমঠ গ্রামে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com