ব্রেকিং

x

আখাউড়ায় শীর্ষ মাদক ব্যবসায়িসহ গ্রেফতার ৯

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ | ৪:২৭ অপরাহ্ণ

আখাউড়ায় শীর্ষ মাদক ব্যবসায়িসহ গ্রেফতার ৯

আখাউড়ায় এক শীর্ষ মাদক ব্যবসায়িসহ ৯ জন আসামী গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘন্টায় আখাউড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। আজ শুক্রবার দুপুরে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে আখাউড়া থানা পুলিশ উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ২২ পিস ইযাবাসহ দিলু মিয়া (৩৯) নামে এক মাদক ব্যবসায়িকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত দিলু হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেরার টিলাবাড়ী গ্রামের আজগর আলীর পুত্র।


এদিকে পুলিশ গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা হল মো: সাফায়েত হোসেন, তৌহিদ মিয়া, শাহীন মিয়া, বোরহান মিয়া, মো:পারভেজ মিয়া, মো: রিপন, মো:মামুন মিয়া, মো: রুহুল আমিন। বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে। পুলিশের মাদকসহ অপরাধ বিরোধী বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!