ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এই র্যালি হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের সড়ক বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, পৌরসভা বিএনপির আহবায়ক মো: সেলিম ভুইয়া, আখাউড়ানিউজের প্রকাশক ব্যবসায়ি আক্তার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সর্বস্তরের লোকজন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com