ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে মো: আব্দুল্লাহ (৩৬) নামে দশ বছরের সাজাপ্রাপ্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে। উপজেলার হিরাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে পুলিশ গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় আখাউড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ উপজেলার হীরাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এই অভিযানে দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা মাদক মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো: আব্দুল্লাহ গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ উপজেলার উত্তর হিরাপুর গ্রামের আবুল মিয়ার পুত্র।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। অপরাধের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com