আখাউড়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লিখক মো: ছিদ্দিকুর রহমান ওরফে মনির মুহুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। গতকাল (২৪ ডিসেম্বর) মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও চার পুত্র সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
আজ বুধবার বাদ জোহর তার নিজগ্রাম আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় তার সকল সহকর্মীসহ তার আত্মীয় স্বজনকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com