ব্রেকিং

x

আখাউড়ায় বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে শুভেচ্ছা বিনিময়

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | ৩:২৬ অপরাহ্ণ

আখাউড়ায় বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে শুভেচ্ছা বিনিময়

আখাউড়ায় বাংলাদেশ-ভারত দুইদেশের সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা উপহার বিনিময় করেছেন। বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার আখাউড়া স্থলবন্দরে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীর রুহি এক প্রেসে নোটে এই তথ্য নিশ্চিত করেন।

প্রেস নোটে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ জিওসি পদাতিক ডিভিশন কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এর নেতৃত্বে চার জনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এবং ভারত সেনাবাহিনীর ১০১ এরিয়ার মেজর জেনারেল সুমিত রানার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল সৌজন্য স্বাক্ষাতে অংশগ্রহন করেন।


দুই দেশের উচ্চ পর্যায়ের সেনা সদস্যরা বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সাক্ষাতে মিলিত হন। প্রতি বছর বিজয় দিবস ও পহেলা বৈশাখে দুই দেশের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতসহ শুভেচ্ছা উপহার বিনিময় করেন। এ সময় একটি ব্যানারে বাংলাদেশ-ভারতের ৫৩ বছরের বন্ধুত্বের কথা লেখা থাকতে দেখা যায়। বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৪৮ নাগাদ এ সাক্ষাত অনুষ্ঠিত হয় বলে জানানো হয়।
প্রতিনিধি দলে আরো ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন স্টাফ অফিসার ও সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার অধিনায়ক। ভারত সেনাবাহিনীর দুইজন কর্মকর্তাসহ একজন বিএসএফ কর্মকর্তা ছিলেন এই সাক্ষাতে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!