ব্রেকিং

x

আখাউড়ায় বিএনপির বিশাল বিজয় র‌্যালি

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | ১:৫৮ অপরাহ্ণ

আখাউড়ায় বিএনপির বিশাল বিজয় র‌্যালি

মহান বিজয় দিবস উদযাপন করতে আখাউড়ায় বিশাল বিজয় র‌্যালি করেছে উপজেলা বিএনপি। আজ সোমবার সকালে আখাউড়া পৌর শহরে এই বিজয় র‌্যালি বের করে তারা। দলীয় নেতাকর্মীদের নিয়ে এই বিশাল বিজয় র‌্যালির নেতৃত্ব দেন কসবা-আখাউড়া আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া। র‌্যালি শেষে নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরের স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করে।



এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, সদস্য সচিব ডা: খোরশেদ আলম ভুইয়া, পৌরসভা বিএনপির আহবায়ক মো: সেলিম ভুইয়া, সদস্য সচিব আক্তার খান, বিএনপি নেতা কাউন্সিলর বাহার মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক জাকির হোসেন প্রমুখ।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!