ব্রেকিং

x

আখাউড়ায় মরিচের পতাকা, শস্যে মানচিত্র

সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ | ১২:১৭ অপরাহ্ণ

আখাউড়ায় মরিচের পতাকা, শস্যে মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয় মেলায় মরিচের পতাকা ও শস্যের মানচিত্র তৈরী করে সাড়া ফেলে দিয়েছে কৃষি অফিসের স্টল। অভিনব কায়দায় এই মানচিত্র ও পতাকা তৈরী করে দর্শনার্থীদের নজর কেড়েছে। সব ভিড় যেন এই স্টলের দিকে। একজন দেখে গিয়ে আরেকজনকে বলছেন। প্রশংসায় ভাসছেন।



সোমবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি। মেলায় মোট ২০টি স্টল বসেছে। এর মধ্যে কৃষি অফিসের স্টল সবার দৃষ্টি কাড়ে। স্টল দেখে আসা আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া বলেন, ‘এটি একটি ব্যতিক্রম আয়োজন। এর মধ্য দিয়ে শস্য শ্যামলার দেশকে ভিন্নভাবে চেনা যায়।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান জানান, ‘কাঁচা মরিচ দিয়ে পতাকার সবুজ অংশ ও শুকনো মরিচ দিয়ে পতাকার লাল অংশ আঁকা হয়েছে। মানচিত্র করা হয়েছে, দান, গম, সরিসা, ভুট্টা ইত্যাদি শস্য দিয়ে। যে বিভাগে যে শস্য বিখ্যাত সেই বিভাগকে ওই শস্য দিয়ে চিহ্নিত করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, ‘বিজয় মেলা মানে আনন্দ। আমরা চেষ্টা করেছি ফসলের মাধ্যমে দেশকে চেনানোর বিষয়টি। এছাড়া এর মাধ্যমে বিজয়ের তাৎপর্যও তুলে ধরা হয়েছে।’


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!