আখাউড়ায় গাজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ি স্বপন মিয়া (৪৫) আটক হয়েছে। শনিবার ২৫ বিজিবির শ্যামনগর ক্যাম্পের সদস্যরা সুলতানপুর-আখাউড়া বাইপাস সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় তাকে আটক করে।
বিজিবি জানায়, সুলতান-আখাউড়া বাইপাস সড়কে মাদক বিরোধী অভিযানের সময় আখাউড়া রেলজংশন বরাবর শীর্ষ মাদক ব্যবসায়ি স্বপনকে আটক হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকৃত স্বপন রেলওয়ে পশ্চিম কলোনির বাসিন্দা তোফাজ্জল ইসলামের ছেলে।
আখাউড়া শ্যামনগর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার বোরহান উদ্দিন সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চোরাচালান রোধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com