আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও মেয়র কাজল লীগের দোসর বিতর্কিত ব্যাংক কর্মকর্তা সমীর চক্রবর্তী আবারও সক্রিয় হয়েছেন। শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের ফেসবুক আইডিতে আনিসুল হক ও কাজলের বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছেন তিনি। ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। আওয়ামী শাসন আমলে তিনি আনিসুল হক ও কাজল লীগের সোস্যাল মিডিয়ার দায়িত্বে থেকে নানা অনিয়মে লিপ্ত ছিলেন। ছিলেন আইনমন্ত্রী ও কাজলের বিশেষ পরার্শক। সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠজন সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান তৌফিকা করিমের সঙ্গেও ছিল তার যোগাযোগ।

তৌফিকা করিমের সঙ্গে সমীর চক্রবর্তী
শুক্রবার রাতে আখাউড়া উপজেলা আওয়ামীলীগ নামে ফেসবুক আইডিতে সাবেক আইনমন্ত্রীর পক্ষ বিভিন্ন বার্তা দেয়া হয়। এসব বার্তার নিচে লেখা হয় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের নাম।
অবশ্য আইডিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর মোবাইল ফোন নম্বর লেখা আছে। আইডিটি ২০২২ সালের ২৪ মার্চ খোলা হয় বলে উল্লেখ আছে। আইডি উপজেলা আওয়ামীলীগের হলেও সাবেক আইনমন্ত্রী ও কাজলের দোসর সিটিজেন ব্যাংকের কর্মকর্তা সমীর চক্রবর্তী এটি পরিচালনা করতেন বলে এলাকায় প্রচারিত রয়েছে। এটিতে ২ আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগের বিষয়ে কোনো পোস্ট দেওয়া হয়নি।
স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল ও তার পরামর্শদাতা হিসেবে আলোচিত এই ব্যাংক কর্মকর্তা এ আইডি পরিচালনা করতেন। মূলত ব্যাংক কর্মকর্তাই এটাতে বিভিন্ন পোস্ট দিতেন। ৫ আগস্ট পর থেকে সাবেক মেয়র ও আওয়ামী নেতা যিনি আনিসুল হকের ঘনিষ্টজন হিসেবে পরিচিত সেই তাকজিল খলিফা কাজল পালিয়ে বেড়াচ্ছেন। তিনি অবৈধভাবে ভারতের ত্রিপুরায় বসবাস করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে ওই ব্যাংক কর্মকর্তা নিজ এলাকা থেকে বদলি হয়ে ঢাকায় কর্মরত আছেন। তিনিও প্রায় তিন মাস ধরে বাড়ি আসছেন না। তবে তাকজিল খলিফা ও ব্যাংক কর্মকর্তার মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। এ ব্যাপারে ফোনে সমীর চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে চাইলে তোর ফোন বন্ধ পাওয়া যায়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com