ব্রেকিং

x

আখাউড়ায় সাজাপ্রাপ্ত ও বিস্ফোরক আইনে গ্রেফতার ৭

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ | ৬:০৭ অপরাহ্ণ

আখাউড়ায় সাজাপ্রাপ্ত ও বিস্ফোরক আইনে গ্রেফতার ৭

আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও বিস্ফোরক আইনে আওয়ামলীগ নেতাসহ ৭ জন অপরাধী গ্রেফতার হয়েছে। আজ শুক্রবার পর্যন্ত ২৪ ঘন্টায় তাদেরকে পুলিশ গ্রেফতার করে। বিকালে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পুলিশ বিস্ফোরক আইনে কাউছার মিয়া (৫০) ও মো: কিরণ ভুইয়া (৫৫) নামে দুইজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে। উপজেলার নারায়নপুর ও বড় লোহঘর এলাকায় অভিযান পরিচালান করে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে থানায় মামলা রয়েছে। এদিকে একই রাতে পুলিশ অভিযান পরিচালনা করে মো: জসিম উদ্দিন (৪৫), মো: হাবিবুল্লাহ (৪০) ও মো: জহিরুল ইসলাম (৩০) নামে তিন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে। তারা আদালতের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। কুড়িপাইকা, ধাতুর পহেলা ও আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে পুলিশ গ্রেফতার করে। অপরদিকে একই রাতে ১৫১ ধারায় সুমন মিয়া (২০) ও নাইম মিয়া (২২)কে গ্রেফতার করে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত সকলকে আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!