ব্রেকিং

x

লংমার্চ ঘিরে আখাউড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | ৪:৪৬ অপরাহ্ণ

লংমার্চ ঘিরে আখাউড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ভারতীয় আগ্রাসন ও ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ ১১ ডিসেম্বর বুধবার আগরতলা অভিমুখে লংমার্চ করছে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে লংমার্চ ঢাকা থেকে নেতাকর্মীদের বিশাল গাড়ি বহর নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর সীমান্তে এসে উপস্থিত হবে। ইতোমধ্যে স্থলবন্দর ট্রাক ইয়ার্ড মাঠে লংমার্চ শেষ হবে। পরে দুপুরে সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।


লংমার্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।


এ দিকে সীমান্তের ৩৫০ গজ দূরে সমাবেশকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ভাবেই যাতে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়। কঠোর নজরদারি রয়েছে।

লংমার্চকে কেন্দ্র করে আখাউড়া স্থল বন্দরে আমদানি-রফতানিতে কোনো বিরূপ প্রভাব পড়েনি। সকালে ১৫টি ট্রাকে করে হিমায়িত মাছ, শুটকিসহ বিভিন্ন ধরনের পণ্য ভারতে রফতানি করা হয়েছে।

সুলতানপুর ৬০ বিজির সিইউ লে. কর্ণেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!