যথাযোগ্য মর্যাদায় আজ ৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে আখাউড়া উপজেলা পাকিস্তানী হানাদার বাহিনীর দখলমুক্ত হয়। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ স্মৃতি সৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান,আখাউড়া প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা ডাকঘর চত্বরে জাতীয় পতাকা উত্তোলণ শেষে আলোচনা সভা হয়। এর আগে পৌরশহরে প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা হয়।

মুক্ত দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভীন রুহি, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: সজিব মিয়া, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মো: ছমি উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: ইকবাল হোসেন, সাধারন সম্পাদক বোরহান উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক সেলিম ভুইয়া, মুক্তিযোদ্ধা বাহার মিয়া, মোগড়া ইউপির প্রশাসক ডা: এ এইচ মামুন, আখাউড়া প্রেসক্লাববের সভাপতি মানিক মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি স্বাধীন মিয়া প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com