ব্রেকিং

x

আখাউড়া দিয়ে আড়াই বছর পর ভারতে ফিরেছে এক কিশোরী

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ | ৬:০১ অপরাহ্ণ

আখাউড়া দিয়ে আড়াই বছর পর ভারতে ফিরেছে এক কিশোরী

অবৈধ অনুপ্রবেশের দায়ে গাজীপুর শিশু পুনবার্সন কেন্দ্রে আড়াই বছর থাকার পর শাহিনা আক্তার (১৫) নামে এক কিশোরী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ফিরেছে। আজ বুধবার স্থলবন্দর দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাকে ফিরিয়ে দেওয়া হয়।


জানাগেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া দমদমা সীমান্ত দিয়ে ২০২২ সালের ২৪ জুন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশের পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে জেলে যেতে হয়। প্রায় আড়াই বছর বাংলাদেশের গাজীপুরের পুনর্বাসন কেন্দ্রে থাকার পর বিভিন্ন প্রক্রিয়া শেষে তাকে ভারতে পাঠানো হয়। নথিপত্র ঘেঁটে দেখা যায়, সীমান্তে ঘুরতে ঘুরতে বাংলাদেশে প্রবেশ করে শাহীনা। তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় পাওয়া যায়। পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়।
নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত-৭ এক আদেশে ওই ভারতীয় শিশুকে গাজীপুরের শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!