ব্রেকিং

x

আখাউড়ায় হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | ৪:১৫ অপরাহ্ণ

আখাউড়ায় হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আবাসিক হোটেল থেকে স্বপন ঘোষ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার স্থলবন্দর এলাকার সীমান্ত মার্কেটের একটি হোটেল কক্ষ থেকে আখাউড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত যুবক ঢাকা ডেমরা এলাকার দুলাল ঘোষের ছেলে। আবাসিক হোটেলের রেজিস্টার খাতা থেকে নিহতের এই পরিচয় পাওয়া যায়।


হোটেল কর্মচারী রফিক মিয়া জানায়, রোববার স্বপন ঘোষ হোটেলে উঠেন। তার এক বন্ধু ভারত থেকে দেশে আসার কথা তাই সে বন্ধুকে নিতে এসেছিল আখাউড়া স্থলবন্দর। সকালে স্বপন ঘোষের কোন সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেই।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছমি উদ্দিন জানায়, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!