ব্রেকিং

x

মেয়রকে অসামাজিক কার্যকলাপে বাধা দেয়ায় হত্যা

সাবেক আইনমন্ত্রীসহ আখাউড়া পৌর মেয়র কাজল ও থানার ওসি তরফদারের বিরুদ্ধে হত্যা মামলা

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | ৬:১১ অপরাহ্ণ

সাবেক আইনমন্ত্রীসহ আখাউড়া পৌর মেয়র কাজল ও থানার ওসি তরফদারের বিরুদ্ধে হত্যা মামলা

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকসহ চারজনের নামে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আখাউড়া) আদালতে মামলা হয়েছে। ২০১৮ সালে হওয়া আমীর খান হত্যাকান্ডের  ঘটনায় এই মামলা দায়ের হয়। ২৯ সেপ্টেম্বর মামলায় অভিযোগ করা হয়, আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলকে অসামাজিক কার্যকলাপে সায় না দেওয়ায় হত্যাকান্ড ঘটানো হয়। আদালত এক আদেশে এ সংক্রান্ত কোনো মামলা থানায় আছে কিনা এর নথি তলব করেছেন।


মামলার বাদী হলেন, হত্যাকান্ডের শিকার চানপুর গ্রামের আমীর খার স্ত্রী লাকী বেগম। সাবেক আইনমন্ত্রী ও সাবেক মেয়র বাদেও মামলার আসামীরা হলেন, আখাউড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার ও এস. আই আব্দুল হালিম।
মামলায় অভিযোগ করা হয়, তাকজিল খলিফা চানপুর এলাকার তার মালিকাধীন একটি বাড়িতে প্রায়ই অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতেন। এ ঘটনায় বাধা দেন আমীর খান। এতে তাকজিল খলিফা ক্ষিপ্ত হন। ২০১৮ সালের ২১ মে আনিসুল হক ও তাকজিল খলিফার নির্দেশে দুই পুলিশ কর্মকর্তা এসে আমীর খানকে নিয়ে যান। ২৫ মে উপজেলার বনগজ এলাকায় আমীর খার লাশ পাওয়া যায়। দুই পুলিশ কর্মকর্তা গুলি করে এ হত্যাকান্ড ঘটায় বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় আখাউড়া থানা পুলিশ মামলা দায়ের করে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!