আখাউড়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের‘স্যালসম্যানরা সপ্তাহে অন্তত একদিনের ছুটি চান। শ্রম আইন অনুযায়ি ওই ছুটির দাবিতে আজ শুক্রবার আখাউড়ায় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে সমাবেশ থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া পৌর এলাকায় স্বর্ণের দোকানগুলো সপ্তাহে একদিন বন্ধ থাকে। এছাড়া সপ্তাহে একদিন আধাবেলা সেলুন বন্ধ রাখা হয়। এছাড়া অন্যান্য দোকানে সাপ্তাহিক কোনো ছুটি নেই। বিষয়টি নিয়ে প্রথমে ২০১৭ সালে আলোচনা শুরু হয়। তখন দোকানের ‘স্যালসম্যানরা মালিকদের কাছে সপ্তাহের নির্দিষ্ট একটি দিন ছুটি দাবি করেন। এ নিয়ে একাধিক বৈঠকেও বিষয়টি সুরাহা হয়নি। বাজার পরিচালনা কমিটিও বিষয়টি সুরাহা করতে পারেননি। সম্প্রতি ‘স্যালসম্যানরাফের একত্রিত হন। তারা একটি ম্যাসেঞ্জার গ্রুপ খুলে নিজেদের মধ্যে আলোচনা করেন। এ নিয়ে আবার দাবি উত্থাপন করেন তারা। বিষয়টি সড়ক বাজার পরিচালনা কমিটির শীর্ষ কয়েকজনকে জানানো হয়। দোকান মালিকদেরকেও বিষয়টি অবগত করা হয়। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সড়ক বাজার পৌর মুক্তমঞ্চে সমাবেশ ডাকা হয়েছে।
স্যালসম্যান সাগর জানান, নিয়ম অনুসারে এ ছুটি তাদের অবশ্যই প্রাপ্য। অনেকদিন ধরেই দাবি জানানো হলেও কোনো সুরাহা হচ্ছে না। বেশিরভাগ দোকান মালিক রাজি থাকলেও মুষ্টিমেয় কয়েকজনের জন্য এর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। মো. শরীফ জানান, বিষয়টি দোকান মালিক, বাজার পরিচালনা কমিটি ও থানা পুলিশকে অবগত করা হয়েছে। আমাদেরকে এ বিষয়ে আশস্থ করা হয়। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ অবস্থায় সমাবেশ ডাকা হয়েছে। সেখান থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com