ব্রাহ্মণবাড়িয়ার আখাউায় আনুমানিক ৪০ বছরের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার রাধানগর রানীর দিঘী থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানাগেছে, স্থানীয় লোকজন সকালে লাশটি রানীর দীঘির পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে লাশটি পচে গলে ক্ষতবিক্ষত হওয়ায় পরিচয় সনাক্ত করা এখনো সম্ভব হয়নি তবে কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারনা করছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com