ব্রেকিং

x

আখাউড়ায় বন্যায় নিহত সুর্বনার পরিবারে সরকারী সহায়তা। বন্দরের ব্যবসা বানিজ্য এখনো অচল

সোমবার, ২৬ আগস্ট ২০২৪ | ৪:৩৩ অপরাহ্ণ

আখাউড়ায় বন্যায় নিহত সুর্বনার পরিবারে সরকারী সহায়তা। বন্দরের ব্যবসা বানিজ্য এখনো অচল

আখাউড়া উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় স্থলবন্দরের সকল ব্যবসা বানিজ্য বন্ধ রয়েছে।  বাড়িঘর থেকে পানি নেমেছে তবে মানুষের দুর্ভোগ কমেনি। পানিতে ঘর ভেঙ্গে যাওয়ায় অনেকেই এখনো অন্যের বাড়িতে থাকছেন। কিছু মাটির ঘর পানিতে নরম হয়ে যাওয়ায় ভয়ে অনেকে উঠছেন না। অনেকের আসবাবপত্র ভেসে যাওয়ায় এ নিয়েও সমস্যায় আছেন। বীজতলা ও চারার ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় আছেন কৃষক। পুকুর থেকে মাছ ভেসে যাওয়ায় লোকসান নিয়ে দুশ্চিন্তায় খামারীরা। সোমবার সরেজমিন খোজ নেয়ার সময় এ তথ্য জানাগেছে,


এদিকে বন্যার পানিতে ডুবে মারা যাওয়ার উপজেলার বীর চন্দ্রপুর গ্রামের সুবর্ণা আক্তারের স্বামী মো. পারভেজ মিয়াকে ২০ হাজার টাকার সরকারি সহায়তা তুলে দেওয়া হয়। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বিশ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


অপরদিকে একাধিকস্থানে সড়ক ও সেতু ভেঙে যাওয়ার কারণে যোগাযোগ ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি। আখাউড়ার গাজীর বাজার এলাকায় সেতু ভাঙার কারণে আখাউড়া-আগরতলা সড়কে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।  লোকজন নির্মাণাধীন সেতুতে দেওয়া পাটাতনের উপর দিয়ে পার হচ্ছেন। তবে যানবাহন পার করা সম্ভব হচ্ছে না। তাই স্থলবন্দরের সকল ব্যবসা বানিজ্য রয়েছে। উপজেলার নয়াদলি ও দেবগ্রাম এলাকার সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি জানান, একেবারেই ঘর নেই এমন পাঁচটি পরিবারের তালিকা করা হয়েছে। তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চিন্তা করা হচ্ছে। বন্যার পানিতে ডুবে মারা যাওয়া সুবর্ণার স্বামীকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’
তিনি আরো জানান, সড়ক ও সেতু ভাঙার বিষয়ে সম্পর্কে সংশ্লিষ্টদেরকে অবগত করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই তারা এসব মেরামত করবেন বলে আশা করি। উপজেলার কোথাও এখন বিদ্যুতের কোনো সমস্যা নেই বলে তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!