আখাউড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন থানা পুলিশ। শনিবার রাত থেকে বন্যা কবলিত এলাকা ঘুরে ত্রাণ সামগ্রী দেয়া শুরু করেছেন পুলিশ প্রশাসন। রোববারও পুলিশ বন্যার্ত অসহায় মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন পুলিশ প্রশাসন জানিয়েছে।
আখাউড়া থানার অফির্সাস ইনর্চাজ সোহেল রানা জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের সার্বিক সহযোগীতায় ও দিক নির্দেশনায় আখাউড়া থানা পুলিশ বন্যা দুর্গত অসহায় পরিবারে শিশুদের জন্য দুধ ও বড়দের জন্য খাদ্য সামগ্রী দিচ্ছে। এই কার্যক্রম রোববারও অব্যহত থাকবে। গত তিনদিন ধরে পুলিশ বন্যার্তদের উদ্ধার কাজেও সহায়তা করেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com