বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে ও ইসলামি ছাত্র শিবিরের সহযোগিতায় আখাউড়া উপজেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে। শনিবার মোগড়া ইউনিয়নের ছয়গড়িয়া ও মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এই ত্রাণ বিতরণ হয়। জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবন্দরা বন্যার্ত এলাকায় গিয়ে অসহায় মানুষের হাতে তুলে দেন নিত্য প্রয়োনীয় সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আখাউরা উপজেলা শাখার আমির ইকবাল হোসেন ভুইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিসের সম্পাদক জুলফিকার হায়দার রাফি, অর্থ সম্পাদক শামসুজ্জামান, সাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি আসিফ সালমান, আখাউড়া উপজেলার সভাপতি সিফাত উল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরণের সময় উপজেলা আমির ইকবাল হোসেন ভুইয়া বলেন, আগামীতে কোন সমস্যা হলে উপজেলা জামায়াত তাদের পাশে দাঁড়াবেন এবং জামায়াত যেকোনো কল্যাণকর কাজে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com