ব্রেকিং

x

আখাউড়ায় বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

শনিবার, ২৪ আগস্ট ২০২৪ | ৫:০২ অপরাহ্ণ

আখাউড়ায় বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ
কবির আহমদের নেতৃত্বে ত্রাণ বিতরন করছেন বিএনপি

আখাউড়া-কসবা  নির্বাচনী এলাকার বিএনপির দায়িত্বশীল নেতা আলহাজ্ব কবির আহমেদের উদ্যোগে আখাউড়া উপজেলা বিএনপি বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আজ শনিবার দুপুরে উপজেলার তিন ইউনিয়নের ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ দিলেন তারা।


বিএনপি জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আলহাজ্ব কবির আহমেদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ আখাউড়া দক্ষিণ ইউনিয়ন, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের লোকজনের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এসময় আলহাজ্ব কবির আহমেদ বন্যা কবলিত এলাকা পরির্দশন করে বন্যার্তদের খোজ খবর নেন। বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আহবানও তিনি জানান।


এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক মান্নান ভুইয়া, সদস্য সচিব সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু,  সদস্য সচিব ডা: খোরশেদ আলম ভুইয়া, জেলা বিএনপির সদস্য তুহিন সরকার, পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম ভুইয়া, সদস্য সচিব আক্তার খানসহ উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দরা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!