ব্রেকিং

x

ভারত সীমান্তে আরো ১৫ বাংলাদেশী গ্রেফতার

সোমবার, ১২ আগস্ট ২০২৪ | ৭:৪০ অপরাহ্ণ

ভারত সীমান্তে আরো ১৫ বাংলাদেশী গ্রেফতার

ভারতের বিভিন্ন সীমান্তে ১৫ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে গ্রেফতার হয়। আজ সোমবার ভারতের সংবাদ প্রতিদিন ও জাগরণ পত্রিকার অনলাইন সংস্করণে এই তথ্য প্রকাশ করেছে।


খবরে বলা হয়েছে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকরা ভারতে পালিয়ে আসতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করছে। বিএসএফের সীমান্তে কড়া নজরদারির মধ্যেও বাংলাদেশী নাগরিকরা ঢুকে পড়ছে ভারতে। রোববার ভারতের সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ জন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে। এর মধ্যে ভারতের মেঘালয় সীমান্ত থেকে ৭ জন, ত্রিপুরা থেকে ৬ জন এবং পশ্চিমবঙ্গ থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!