আখাউড়া-সুলতানপুর সড়কের ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডায় মোটরসাইকেল ও অটোরিস্কার সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী শাহীন মিয়া (৩০) ও চঞ্চল (৩৫) নামে দুইজন নিহত ও অটোরিস্কার চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন। নিহত শাহীনের উলচা পাড়া ও চঞ্চলের বাড়ি মধ্যপাড়া দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া গ্রামে। আজ রোববার (২৫ আগষ্ট) সকালে সাড়ে ১০টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কোড্ডা গ্রামের ইউনিয়ন পরিষদ মেম্বার মো: সোহরাব মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

মেম্বার সোহরাব ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার সকাল সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি মোটরসাইকেলে সঙ্গে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে স্থানীয় লোকজন বেরিয়ে এসে দেখে মটর সাইকেলে আরোহী দুইজন ঘটনাস্থলে প্রান হারায়। অটোরিক্সার চালকসহ ৫জন যাত্রী আহত হয়। আহতদের চিকিৎসার জন্য আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও নিহতদের আত্মীয় স্বজনদের খবর দেয়া হয়েছে বলেও মেম্বার জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com