ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানসিক ভাবে অসুস্থ সিয়াম মিয়া (১৬) নামে একটি ছেলে হারিয়ে গেছে। গত সোমবার (২৬) মে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া বাজার থেকে হারিয়ে যায়। নিখোজ সিয়াম মিয়া মোগড়া গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার পুত্র।
সিয়ামের বাবা আব্দুল ওয়াদুদ জানায়, ছেলে হারানোর পর আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও সিয়াম মিয়ার সন্ধান পায়নি। পরবর্তী আজ বুধবার তিনি আখাউড়া থানায় জিডি করেছেন।
তিনি আরো জানান, তার সন্তান মানসিকভাবে অসুস্থ। যে কারণে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এক হতাশাগ্রস্থ পিতা হিসাবে তিনি আখাউড়াবাসীসহ দেশের সর্বস্তরের মানুষের সহানুভুতি ও সহযোগীতা কামনা করেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com