ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়িসহ ৯ জন গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আখাউড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, শনিবার রাত পোনে ১০টার দিকে পুলিশ আখাউড়া পৌরসভার দেবগ্রাম মুন্সি বাড়ী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১০০ পিস ইয়াবাসহ মো: মাইন উদ্দিন (৩০)কে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। এদিকে শনিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৮ জন গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল মাইন উদ্দিন, সম্রাট মিয়া, রুহুল আমিন, আনু বেগম, মো: জয়নাল ভুইয়া, কালাম মিয়া, মো: ফোরকান মিয়া ও মোতালেব মিয়া।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, আসামীদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com