ব্রেকিং

x

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৯ মাদকসেবীকে কারাদণ্ড

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ | ৩:২৮ অপরাহ্ণ

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৯ মাদকসেবীকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে নয়জন মাদকসেবীকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হল মো: রসুল মিয়া (২০), এমরান মিয়া (২০), শেখ নাবিল (২৩), মো: সাগর মিয়া (২১), মো: আরমান মিয়া (২০), আমজাদ হোসেন (২২), মিনার উদ্দিন (৩৫), মো: জাকির হোসেন (২০) ও সহিদুল ইসলাম (৫৫)।


উপজেলা প্রশাসন জানায়, দুপুর দেড়টায় খড়মপুর মাজারের পশ্চিম পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় এই ৯ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, মাদক বিরোধী এই ধরণের অভিযান অব্যহত থাকবে। বিশেষ করে ওরশ উপলক্ষে খড়মপুর মাজার এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!