ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকৃত স্বর্ণালংকারসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হল তাসলিমা আক্তার (৩৫), মো: হৃদয় হোসেন (২৩), মো: নজু মিয়া (৩৫) ও মো: লিটন মিয়া (২২)। দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আখাউড়া-কসবা সড়কের মনিয়ন্দ উত্তর পাড়া এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সায় যাত্রার সময় মনোয়ারা বেগম (৬০) নামে এক মহিলা এই চার ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা জোরপূর্বক ভয় দেখিয়ে তার নিকট থেকে একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর এই মহিলা থানায় অভিযোগ করলে বিকালে সাড়ে ৩টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদেও গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ছিনতাইকৃত স্বর্ণের চেইনটি উদ্ধার করে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদেও বিরুদ্ধে আখাউড়া থানায় দ্রæত বিচার আইনে মামলা হয়েছে। অপরাধী যেই হোক পুলিশের হাত থেকে রক্ষা পাবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com