ব্রেকিং

x

আখাউড়া রেলওয়ে স্টেশনে উদ্বোধন হলো ‘বসুন্ধরা শুভসংঘ লাইব্রেরি’

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ

আখাউড়া রেলওয়ে স্টেশনে উদ্বোধন হলো ‘বসুন্ধরা শুভসংঘ লাইব্রেরি’

আখাউড়া রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার (৫ মার্চ) ‘বসুন্ধরা শুভসংঘ রেলওয়ে স্টেশন লাইব্রেরি’ উদ্বোধন করা হয়েছে। লাইব্রেরিতে বরেণ্য লেখক ইমদাদুল হক মিলনের ৮৫টি এবং প্রয়াত হুমায়ুন আহমেদের ২৫টি বই দিয়ে যাত্রা শুরু হয়েছে।


লাইব্রেরি গঠনে সহযোগিতা করেছেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। আলমীরার জন্য অর্থ দিয়েছেন সৌদি প্রবাসী আখাউড়া রাধানগরের মো. দেলোয়ার হোসেন।


উদ্বোধনী অনুষ্ঠানে স্টেশন সুপারিনটেনডেন্ট নুরুন্নবী ভূঁইয়া বলেন, “ট্রেনের জন্য অপেক্ষারত কেউ স্টেশনে বসে বই পড়লে এর চেয়ে ভালো কিছু হতে পারে না।” নিরাপত্তাবাহিনীর কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, “এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ, যা সত্যিই প্রশংসার যোগ্য।”

আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া বলেন, “এ ধরনের উদ্যোগ আখাউড়ার সম্মান বৃদ্ধি করেছে। আশা করি এটি সারাদেশে ছড়িয়ে পড়বে।”

লাইব্রেরি উদ্বোধনে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন, যুবদল নেতা জাবেদ আহমেদ ভূঁইয়া, স্থানীয় সাংবাদিক ও রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে আলোচনা সভায় আগামীতে বই মেলায় আনা নতুন বই লাইব্রেরিতে সংযোজনের পরিকল্পনা ঘোষণা করা হয়।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!