ব্রেকিং

x

আখাউড়ায় সাংবাদিকদের মুক্ত দিবস পালন

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ | ১:১৮ অপরাহ্ণ

আখাউড়ায় সাংবাদিকদের মুক্ত দিবস পালন

আখাউড়ায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মুক্ত দিবস পালন করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণসহ উপজেলা প্রশাসন আয়োজিত শোভযাত্রা, ডাকঘর চত্বরে পতাকা উত্তোলণ অনুষ্ঠান ও আলোচনা সভায় সাংবাদিকরা অংশগ্রন করেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় আখাউড়া প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিকরা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণের সময় সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি, সহকারী কমিশনার ভুমি মো: সজিব মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন আব্দু, মোগড়া ইউপির প্রশাসক ডা: এ এইচ মামুন।


সাংবাদিকদের মধ্যে ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো: মানিক মিয়া, সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও আখাউড়া প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারী মো: সাইফুল ইসলাম, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন মামুন, আখাউড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম, অর্থ সম্পাদক মো: আনিছুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। পরে সাংবাদিকরা উপজেলা প্রশাসনের আয়োজিত শোভা যাত্রায় অংশ গ্রহন করে। সকাল ১০টায় মুক্ত দিবস উপলক্ষে উপজেলা ডাকঘর চত্বরে আয়োজিত পতাকা উত্তোলণ অনুষ্ঠান, আলোচনা সভায়ও সাংবাদিকরা অংশগ্রহন করেছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!