ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সরস্বতীপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন। সোমবার রাত ১১টায় পৌরসভার রাধানগর রাধামাধব আখড়ায় পূজা অনুষ্ঠান পরিদর্শন করেন তিনি। এছাড়াও সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি পূজা কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ওসি মোহাম্মদ ছমি উদ্দিন পূজা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাধামাধব আখড়া কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষ,আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া,রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুটন বনিক, ব্যবসায়ি অসীম পাল, ভজন চন্দ্র দেবনাথসহ পূজা উদ্যাপন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শনার্থী।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com