ব্রেকিং

x

আখাউড়ায় সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | ৫:৩৫ অপরাহ্ণ

আখাউড়ায় সরকারী কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারী কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। সোমবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়।
সভায় যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য জেলা প্রশাসক উপস্থিত সকলের প্রতি আহবান জানান। মাদক সেবন রোধেও অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ভারত ত্রিপুরার কালো পানি, কালন্দি খাল খনন, আখাউড়া রেলওয়ে স্টেশনের ওভারব্রিজে হুইলচেয়ার ব্যবহারের বিকল্প রাস্তা নির্মাণ করার বিষয়েওও আলোচনা করেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসক পরিবার ভিত্তিক কর্মসূচির আওতায় যুব ঋণের চেক বিতরণ করেন।


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন, আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: হিমেল খান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল,উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মোগড়া ইউনিয়নের প্রশাসক ডা.এ, এইচ মামুন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া প্রমূখ।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!