ব্রেকিং

x

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ | ৪:৫৪ অপরাহ্ণ

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় মিয়া (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ছতুরাশরীফ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া স্থানীয় কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে।


আখাউড়া ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাকির জানান, সোমবার সকাল ১০টায় হৃদয় মিযা দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। কুমিল্লা-সিলেট মহা সড়কের আখাউড়া ছতুরাশরীফ নামক এলাকায় মোটরসাইকেলের গতি বাড়িয়ে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে পেছনের চাকায় ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। এময় ভাগ্যক্রমে মোটরসাইকেলের পেছনে বসা থাকা দুই বন্ধু বেঁচে গেলেও ঘটনাস্থলেই হৃদয় মিয়ার মৃত্যু হয়।
তিনি আরো জানান, চালকসহ লরিটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!