ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় সাদ্দাম হোসেন (৩২) নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। আজ শনিবার আখাউড়া স্থলবন্দর সড়কের নুরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা-আগরতলা সড়কে আখাউড়া স্থলবন্দরগামী একটি দিগন্ত বাস নুরপুর নামক স্থানে যাত্রা বিরতি করে। এসময় পিছন দিক থেকে একটি অটোরিক্স এসে এই বাসে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে অটোরিক্সা চালক সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুল হোসেনের পুত্র।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার থানায় মামলা করতে অনিচ্ছুক হওয়ায় তাদের হাতে লাশ বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com