ব্রেকিং

x

আখাউড়ায় শিক্ষার্থীদের উষ্ণতায় শীতের কষ্ট লাঘব

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ | ৮:৩৫ অপরাহ্ণ

আখাউড়ায় শিক্ষার্থীদের উষ্ণতায় শীতের কষ্ট লাঘব

কনকনে শীতকে সঙ্গী করে কেউ শুয়ে কেউবা বসে থেকে থরথর করে কাঁপছেন। চারিদিক থেকে আসা ঠান্ডা বাতাসে তারা কাপছে। উপায়হীন মানুষগুলো এভাবেই রাত কাটাবেন। কষ্টের রাত কোনোরকমে কাটিয়ে দিনের বেলায় আবার পেটের তাগিদে ছুটে চলতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে বৃহস্পতিবার রাতে শীতে কষ্ট করতে থাকা ওই মানুষগুলোর মাঝে উষ্ণতা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মোট ৮০জনকে তারা কম্বল দেয়।


এ সময় শিক্ষার্থীদের মধ্যে আসিফ নেওয়াজ, আতিক তুষার, রুবায়েদ খান, শুভ চৌধুরী, শাওন, অন্তর, সৈকত, আমজাদ, ইমরান,  রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। মনিয়ন্দ যুব সংঘের সহায়তায় এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!