ব্রেকিং

x

আখাউড়ায় রাতের আধাঁরে পোস্টার লাগানো আওয়ামী লীগ নেতাকর্মীদের খুঁজছে পুলিশ

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৭:৫৭ অপরাহ্ণ

আখাউড়ায় রাতের আধাঁরে পোস্টার লাগানো আওয়ামী লীগ নেতাকর্মীদের খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার রাতের আঁধারে পোস্টার লাগানো আওয়ামী লীগ নেতাকর্মীদের খুঁজছে থানা পুলিশ। শনিবার সকাল থেকে তাদেরকে গ্রেফতার করতে পুলিশের ডেভিল হান্ট অভিযান শুরু হয়েছে। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের আঁধারে উপজেলার গাজীর বাজারে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তি দাবী করে দেয়ালে পোষ্টার লাগানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করতে অভিযানে নামে। এদিকে শনিবার সকালে পোস্টার দেখে স্থানীয়রা অনেক পোস্টার ছিরে ফেলে দেয় বলেও জানাগেছে।


পোস্টারের নিচে লেখা রয়েছে কসবা-আখাউড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। উপরে লেখা রয়েছে মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এর বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তি চাই। এই পোস্টারের ছবি ফেসবুকসহ সোস্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে।
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, শুক্রবার রাতের আঁধারে পোস্টার লাগানো আওয়ামী লীগ কর্মীদের ধরতে শনিবার সকাল থেকেই পুলিশের বিশেষ অভিযান চলছে। তাদেরকে সনাক্ত করা হচ্ছে, কেউ রক্ষা পাবেনা।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!