ব্রেকিং

x

আখাউড়ায় মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ | ৫:০৪ অপরাহ্ণ

আখাউড়ায় মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ আনোয়ার হোসেন (২৯) ও আমেনা আক্তার (২২) নামে স্বামী-স্ত্রী গ্রেফতার হয়েছে। শনিবার রাতে উপজেলার খড়মপুর এলাকা থেকে থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আখাউড়া থানা পুলিশ।


পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ উপজেলার খড়মপুর মধ্যপাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৫ কেজি গাজাসহ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খাড়েড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন ও তার স্ত্রী আমেনাকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিম জানান, পুলিশের মাদক বিরোধী এই বিশেষ অভিযান অব্যহত থাকবে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!