ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসনসহ পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির নেতৃত্বে শুক্রবার দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মুক্তিযোদ্ধা বাহার মিয়া মালদারের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিনের নেতৃত্বে পুলিশ বাহিনী পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন।
এদিকে আখাউড়া উপজেলা বিএনপির একাংশ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার মো: বিল্লাল হোসেন, শাহ সৈয়দ আমান উল্লাহ, সাবেক সাধারন সম্পাদক আবুল মনসুর মিশনসহ বিএনপির একাংশের লোকজন উপস্থিত ছিলেন।

পরে একে একে আখাউড়া পৌরসভা, রেলওয়ে পুলিশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ, আখাউড়া সাব-রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা: এ এইচ মামুন, পৌরসভার সহকারী উপ-প্রকৌশলী ফয়সাল প্রমুখ।

এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষে আখাউড়া প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো: মানিক মিয়া, সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, সহ-সভাপতি মুহাম্মদ রাকিবুল ইসলাম, সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুটন বনিক, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জালাল হোসেন মামুন, সাংবাদিক জহিরুল ইসলাম সাগর, আশিষ সাহা প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com