ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর এলাকায় মো. হেবজু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে তার পরিবারের লোকজন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটানোর পর বাড়ির লোকজন পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল জানান, হেবজু মিয়াদের একটি মোবাইল ফোন চুরি হয়। এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘরে থাকা স্ত্রী, সন্তানসহ অন্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় কাঠের বস্তু দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বৃদ্ধের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে সে অনুযায়ি প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com