আখাউড়ায় জমির বিরোধ নিয়ে বাড়িঘর ভাঙ্গচুরের ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রিয়াজুল ইসলাম আসিফ নামে এক প্রকৌশলী। মঙ্গলবার সকালে পৌর শহরের মালদারপাড়ায় এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান,আখাউড়া পৌরসভার মালদারপাড়ায় শিমুল ভুইয়া নামে এক ব্যক্তির সঙ্গে তাদের জমির বিরোধ রয়েছে, এ নিয়ে আদালতে মামলা চলছে। গত ৫ আগষ্ট শেখ হাসিনা পতনের পর শিমুল ভূইয়া লোকজন নিয়ে তার বাড়িঘর ভাংচুর করে। এ বিষয়ে পুলিশে অভিযোগ করলে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থল পরির্দশন করে চলে গেলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তিনি নিরাপত্তা চেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এই সংবাদ সম্মেলনে।
এদিকে অভিযুক্ত শিমুল ভুইয়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেছেন, বিরোধকৃত ভুমি উপর নির্মিত পুরাতন ঘর তার নিজেদের তৈরী, বিএস জরিপসহ সম্পূর্ণ কাগজপত্র তার বাবার নামে। বিগত সরকার আমলে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে এই ভুমি দখল করে নিতে চেয়েছিল প্রকৌশলীর পরিবার। আওয়ামী লীগ সরকার আমলে পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর তুলতে গেলে পুলিশ দিয়ে তাকে ও তার পরিবারকে হয়রানী করা হয়েছে বলে তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com