আখাউড়ায় বন্যার্তদের নিরাপদ আশ্রয়ে রাত্রি যাপনের আহবান জানিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। বুধবার (২১ আগষ্ট) রাতে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডির এক পোষ্টে তিনি এই আাহবান জানান।
বন্যা ঝুকিতে ও গাছপালা পড়ে হতাহতের আশংকায় বন্যার্তদেরকে নিজগৃহে অবস্থান না করতে আহবান জানিয়ে তিনি এই পোষ্টে তাদেরকে আত্মীয় স্বজন বা স্থানীয় স্কুল, কলেজ মাদ্রাসায় রাত্রি যাপনের কথা বলেছেন। আশপাশের জনসাধারনকে সচেতন করার আহবানও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com