ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিতাস নদীসহ বিভিন্ন জলাশয় থেকে মাছ ধরার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এক জেলেকে জরিমানাসহ জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, তিতাস নদী, আড়িয়াজলা বিল, কুড়িবিদ্ধ বিলে অভিযান পরিচালনা করা হয় । ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০টি দুয়ারি জাল (রিং জাল) ও পাঁচটি খড়া জাল (ভর জাল) জব্দ করা হয়। এ সময় এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com