আখাউড়ায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উদ্ধারকৃত মোবাইল ফোনটি মালিকের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ছমিউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,কয়েক মাস আগে আখাউড়া রাধানগর গ্রামের আজাদ মিয়া (৩০) নামের এক ব্যক্তির একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ ব্যাপারে আখাউড়া থানায় জিডি করলে আখাউড়া থানা এ এস আই মো: ইকবাল হোসেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার উদ্ধারকৃত মোবাইলটি আখাউড়া থানা পুলিশ আজাদ মিয়ার হাতে বুঝিয়ে দেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ৪ ডিসেম্বরও পুলিশ হারিয়ে যাওয়া একটি মোবাইল উদ্ধার করেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com