ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের হাতে নাসিমা আক্তার (৫০) নামে এক মহিলা খুন হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এই মর্মান্তিক খুনের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় শয়ন কক্ষ থেকে মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারলো অস্ত্র ও চেহাইট দিয়ে আঘাত করে খুন করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে। এই মহিলার ছেলে সিয়াম এই হত্যাকান্ড ঘটিয়েছে। পুলিশ সিয়ামকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করে। খুন হওয়া নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী। তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার মুসা মিয়া জানান, এই মহিলার স্বামী ও ছেলে শুক্রবার ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানাতেই নাসিমা আক্তারের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ আসে। পরে জানা যায়, ছেলে সিয়াম তার মাকে হত্যা করে। সিয়াম মানসিক প্রতিবন্ধী। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতো। তাকে বারবার ফিরিয়ে আনার ক্ষোভ থেকে মাকে সে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, তিনি ঘটনাস্থলে আছেন। হত্যাকান্ডে জড়িত ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com