ব্রেকিং

x

আখাউড়ায় কবির আহমেদ ভুইয়ার সমর্থনে মিছিল ও পথসভা

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৮:৩১ অপরাহ্ণ

আখাউড়ায় কবির আহমেদ ভুইয়ার সমর্থনে মিছিল ও পথসভা

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রার্থী আলহাজ্ব কবির আহমেদ ভুইয়ার সমর্থনে আখাউড়া পৌর শহরে মিছিল ও পথসভা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় আখাউড়া পৌর শহরে উপজেলা বিএনপিসহ তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহন করে।
আজ সন্ধ্যা ৬টায় মিছিলটি আখাউড়া পৌরসভার বিভিন্ন সড়ক ও রেলস্টেশন প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীদের মুখে মুখে ’আখাউড়ার মাটি কবির আহমেদ ভুইয়ার ঘাটি স্লোগান ছিল। পরে মিছিল শেষে বিএনপির নেতাকর্মীরা পৌর মুক্তমঞ্চে পথসভায় মিলিত হয়।


মিছিলে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারন সম্পাদক ডা: খোরশেদ আলম ভুইয়া, সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর বাহার মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক শাহনেওয়াজ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জীবন চৌধুরী, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভুইয়া, সাধারন সম্পাদক মো: আক্তার খান, বিএনপি নেতা আবুল ফারুক বকুল, রফিকুল ইসলাম শিশু, যুবদল নেতা মো: জাকির হোসেন, জাবেদ আহমেদ ভুইয়া, ছাত্রদল নেতা জিয়াউল হক সানিসহ শত শত নেতাকর্মী।

পথসভায় বক্তারা বলেন, শ্বৈর শাসন আমলে যারা জীবনের ঝুকি নিয়ে বিএনপির রাজনীতি করেছে, বিএনপির যেসব নেতাকর্মী জুলুম নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছে তাদের পাশে ছিল আলহাজ্ব কবির আহমেদ ভুইয়া, দলের দু:সময়ে আখাউড়া-কসবায় বিএনপির কান্ডারী ছিলেন কবির আহমেদ ভুইয়া। বিএনপির যোগ্য সভাপতি হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কবির আহমেদ ভুইয়ার বিকল্প নাই বলেও বক্তারা বলেছেন।

বর্তমানে কবির আহমেদ ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। কসবা-আখাউড়া উপজেলার বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতা। আগামী সংসদ নির্বাচনে আখাউড়া-কসবা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে কবির আহমেদ ভুইয়ার নাম প্রচার রয়েছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!