ব্রেকিং

x

আখাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ১০:৫৮ অপরাহ্ণ

আখাউড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহসীন মন্টু গ্রেপ্তার হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পৌরসভার টানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


আখাউড়া থানার এসআই জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে আখাউড়া পৌরসভার টানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে জানাগেছে, মহসীন মন্টু একজন শীর্ষ মাদক ব্যবসায়ি। পতিত সরকার আমলে এই মহসীন মন্টু দলের প্রভাব খাটিয়ে নির্বিঘ্নে মাদক ব্যবসা করেছে। হয়েছেন কোটি কোটি টাকার মালিক।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!