ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে খন্দকার আব্দুর রউফ নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে উপজেলার রুটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের সময় হাতেনাতে আব্দুর রউফকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানায়, উপজেলা প্রশাসনের এই ধরণের অভিয়ান অব্যহত থাকবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com